© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দিনমজুরের

শেয়ার করুন:
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দিনমজুরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম(৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে ওই দিনমজুর কাজের সন্ধানে সাইকেল চালিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ব্যক্তি। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লালমনিহাট- বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদিতমারী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। নিহত আজিজুল আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।

পিএ/টিকে

মন্তব্য করুন