© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের প্রথম ‘জেন-জি’ প্রভাবিত নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশের ভোটাররা: রয়টার্স

শেয়ার করুন:
বিশ্বের প্রথম ‘জেন-জি’ প্রভাবিত নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশের ভোটাররা: রয়টার্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের রাজপথে উপস্থিতি কম থাকলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে। নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিএনপি প্রধান তারেক রহমান জানিয়েছেন, ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে তার দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সরকার গঠনের জন্য যথেষ্ট আসন জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে বিশ্লেষকরা বলছেন, ভোটের ফলাফলের ওপর দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ চীন ও ভারতের প্রভাবও নির্ভর করবে।

রাজধানীতে বিএনপির ‘ধানের শীষ’ ও জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পোস্টার ও ব্যানার চোখে পড়ছে। এটি আগের নির্বাচনগুলোর চিত্রের সঙ্গে সম্পূর্ণ বিপরীত, যখন শুধু আওয়ামী লীগের ‘নৌকা’ আধিপত্য ছিল।

বিশ্লেষকরা বলছেন, ভোটাররা ধর্ম বা প্রতীকী ইস্যুর চেয়ে দুর্নীতি ও অর্থনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রথমবার ভোট দিতে যাওয়া যুবকরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আশা প্রকাশ করেছেন।

এবারের নির্বাচনে বিএনপির তারেক রহমানকে প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলে তাদের নেতা আমির শফিকুর রহমানও শীর্ষ পদে উঠতে পারেন। ভোটের ফলাফল শুধু দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, আঞ্চলিক শক্তি সমীকরণকেও প্রভাবিত করবে।

এসএস/টিএ

মন্তব্য করুন