© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে বিএনপির ৩ নেতা বহিষ্কার

শেয়ার করুন:
বরিশালে বিএনপির ৩ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় বরিশাল উত্তর জেলা বিএনপি।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল ইসলাম, সদস্য রাশেদুল ইসলাম টিটন ও গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না জানান, 'রোববার (৮ ফেব্রুয়ারি) বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার তাদেরকে স্ব-স্ব পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন