© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

শেয়ার করুন:
বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশে নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর হামলা ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে ২১ জন সাংবাদিককে বাংলাদেশ টাইমস অফিস থেকে ধরে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য।

জাতিসংঘের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ টাইমসের সাংবাদিক ধরে নেয়ার উল্লেখিত ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত মিটিংয়ে উঠে আসে বাংলাদেশ টাইমস প্রসঙ্গ। 

'এখন টেলিভিশন'-এর সিনিয়র রিপোর্টার ও জাতিসংঘ করেসপনডেন্ট আবদুল আহাদের প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র।  

বাংলাদেশ টাইমসের নিউজরুমে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে জোরপূর্বক ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করেন আব্দুল আহাদ। যিনি হোয়াইট হাউজ এবং ইউএস স্টেইট ডিপার্টমেন্ট করেসপনডেন্ট হিসেবেও কাজ করছেন।  

জবাবে জাতিসংঘের মুখপাত্র সরাসরি এই ঘটনাগুলোকে 'অত্যন্ত উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ কোনোভাবেই কাম্য নয়।

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সংবিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জোরালো তাগিদ দেওয়া হয়েছে।





মন্তব্য করুন