© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নামাজ রোজায় সময় পার করছেন প্রভা

শেয়ার করুন:
নামাজ রোজায় সময় পার করছেন প্রভা

সাদিয়া জাহান প্রভা

entertainment-reporter
০৪:২৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন গৃহবন্দি তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে হোম কোয়ারান্টাইনে কাটছে প্রভার সময়।

তার ভক্তদের মনে প্রশ্ন, এখন ঘরে কি করছেন প্রভা? বৃহস্পতিবার ফোনে আলাপকালে অভিনেত্রী জানান, বাসায় তিনি ছবি আঁকছেন, জামাকাপড় ডিজাইন করছেন। এছাড়া তিনি নামাজ রোজায় সময় পার করছেন।

অভিনেত্রী প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে। তবে নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে এখন চারদিক বন্ধ থাকায় নিজেই আবদ্ধ হয়ে আছেন প্রভা। এখন পুরোপুরি হোম কোয়ারান্টাইনে থেকে আপন ধর্ম কর্মে মনযোগী হয়েছেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন