© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: না ফেরার দেশে অভিনেতা রঞ্জিত

শেয়ার করুন:
করোনা: না ফেরার দেশে অভিনেতা রঞ্জিত

রঞ্জিত চৌধুরী

entertainment-desk
০৫:১৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা রঞ্জিত চৌধুরী। মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রঞ্জিতের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেতার বোন বিখ্যাত থিয়েটার শিল্পী রাইল পাদমসি। সোশ্যল মিডিয়ায় নিজের ভাইয়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন তিনি।

পাদমসি লিখেছেন, করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমার দাদা রঞ্জিত। লকডাউন উঠে যাওয়ার পর তার শ্রদ্ধানুষ্ঠান হবে।

জানা গেছে, আগামী ৫ মে গুণী এই অভিনেতার আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধানুষ্ঠান করবে তার পরিবার। করোনার জন্য খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে এই আয়োজন করা হবে।

রঞ্জিত চৌধুরী ‘বাত বাত ম্যায়’, ‘মিসিসিপি মশালা’ এবং বলিউড ও হলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন। হৃষিকেশ ‘মুখোপাধ্যায়ের খুবসুরত’ ছবিতে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন।

এছাড়া ‘বাতো বাতো মে’ ছবির টিনা মুনিমের ভাইয়ের চরিত্রটির জন্য প্রচুর ভালোবাসা পেয়েছেন দর্শকের। এছাড়া ‘গান্ধি’ ছবিতে জিন্নাহের চরিত্রে অভিনয় করেও তুমুল প্রশংসিত হন রঞ্জিত।

অনেক বছর ধরে আমেরিকায় থাকতেন এই অভিনেতা। সেখানে অভিনয় ছাড়াও স্ক্রিপ্ট লিখতেন তিনি৷

‘দীপা মেটার স্যাম এন্ড মি’ ছবির স্ক্রিনপ্লের জন্য কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেয়েছিলেন রঞ্জিত।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন