নিরাপত্তার স্বার্থে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
০৭:৫৩ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। এ সময়ে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য আইডি কার্ড সঙ্গে রেখে প্রবেশ করতে হবে।
আরআই/টিকে