ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক বিষয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৫:১২ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকতো না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।
এ সময় নির্বাচনী উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি।
এছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে কাল বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মে হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এমআই/টিএ