© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধবার থেকে ৩ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

শেয়ার করুন:
বুধবার থেকে ৩ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
এ বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান, সরকার কর্তৃক নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করায় ওই দুদিন আমদানি রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সরকারি ছুটি হওয়াই ওইদিনও বন্ধ থাকবে। তবে পরদিন ১৪ ফেব্রুয়ারি আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম যথারীতি চালু হবে।

হিলি স্থলবন্দর পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারি আদেশ মোতাবেক বুধবার ও  বৃহস্পতিবার আমাদানি- রফতানি বাণিজ্য বন্ধসহ বন্দরের পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

ভারত বাংলাদেশে পাসপোর্ট যাত্রী পারাপারের বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে নির্দেশনা পেয়েছি নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ই ফেব্রুয়ারি পাসপোর্ট  যাত্রী আগমন বহিরাগমন সম্পূর্ণ বন্ধ থাকবে।

এমআই/টিএ

মন্তব্য করুন