রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা
ছবি: সংগৃহীত
১২:৫৩ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে গ্রাহকরা দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া, রমজান মাস শেষে ব্যাংকের অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টিজে/টিএ