© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জ-৪ আসনের ৩৪ শতাংশ কেন্দ্রই ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’

শেয়ার করুন:
হবিগঞ্জ-৪ আসনের ৩৪ শতাংশ কেন্দ্রই ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) নির্বাচনী আসনের ৩৪ শতাংশ ভোটকেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। যদিও এবার ‘ঝুঁকিপূর্ণ’ শব্দটির বদলে নির্বাচন কমিশন অত্যধিক গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছেন।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে সংসদীয় আসন ২৪২ গঠিত। আগামী ১২ ফেব্রুয়ারি ওই দুই উপজেলার ১৮৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মাধবপুর উপজেলায় ৯৪টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রকে অত্যধিক গুরুত্বপূর্ণ শনাক্ত করেছে প্রশাসন। চুনারুঘাটের ৮৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রই অত্যধিক গুরুত্বপূর্ণ বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

ওই আসনের দুই উপজেলায় অত্যধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ৬৩টি, যা শতকরা ৩৪ ভাগ হিসেবে শনাক্ত হয়েছে।

চুনারুঘাটে ভারতীয় সীমান্ত সংলগ্ন ২১টি এবং মাধবপুরের ৬টিসহ ২৭টি কেন্দ্রে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সার্বক্ষণিক নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে।
২৮টি চা বাগান নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭৪১ জন। এর মধ্যে মাধবপুরে ২ লাখ ৮৫ হাজর ৯০৭ এবং চুনারুঘাটের ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন। ইতোমধ্যে দুই উপজেলার সব ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

হবিগঞ্জ জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রায় ২ হাজার ৩০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন