© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ আর নেই

শেয়ার করুন:
অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ আর নেই

অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ

entertainment-reporter
১০:০৫ এএম | ১৯ এপ্রিল, ২০২০

জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। অভিনেতা নাসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার ভাষ্য, “অনেকদিন ধরেই ফেরদৌসী আপা অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। শনিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।”

রোববার দুপুরের পর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক ভূমিকা রয়েছে। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন ফেরদৌসী আহমেদ।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

ফেরদৌসীর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়া তিনি বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো- ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’, ‘নন্দিনী’ ও ‘নীল জোছনায় কালো সাপ’ প্রভৃতি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন