© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অক্সফোর্ডের কৃতিত্ব: আগস্টেই আসবে করোনার ভ্যাকসিন!

শেয়ার করুন:
অক্সফোর্ডের কৃতিত্ব: আগস্টেই আসবে করোনার ভ্যাকসিন!
international-desk
০২:৫১ পিএম | ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রকোপে যখন সারা পৃথিবী বিপর্যস্ত, তখনই নতুন করে আশার আলো দেখালেন ব্রিটিশ সরকারে ভ্যাকসিন প্রস্তুত টাস্কফোর্সের অন্যতম উপদেষ্টা জন বেল। তিনি দাবি করেছেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই প্রাণঘাতি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি সম্পন্ন হবে।

শনিবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জন বেল বলেন, চলতি সপ্তাহেই করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হবে। অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ কাজ করছেন। তারা অনেক দুর এগিয়ে গেছেন। তবে এই ভ্যাকসিন কবে নাগাদ বাজারে আসবে তা বলা যাচ্ছে না।

ব্রিটিশ সরকারের এই উপদেষ্টা আরও বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বড় সাফল্য হলো, তাদের তৈরি ভ্যাকসিনে মানুষ বাঁচবে। করোনাভাইরাসের ছোবল থেকে মানুষ রেহায় পাবে।

জন বেল বলেন, যদি সব কিছু ঠিকমতো সম্পন্ন হয়, তাহলে ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকর ও প্রত্যাশিত মান সম্পন্ন হবে। আশা করছি, এই ভ্যাকসিন আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে বাজারে আনা সম্ভব হবে।

ব্রিটিশ সরকারের এই উপদেষ্টা আরও জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করেছেন। এখন গবেষকরা পর্যবেক্ষণ করছেন। এই ভ্যাকসিন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন