© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের থেকে উদ্ধারকৃত টাকা মেশিনে চলছে গণনা

শেয়ার করুন:
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের থেকে  উদ্ধারকৃত টাকা মেশিনে চলছে গণনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন