নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
০৮:২৪ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি এ সময় বলেন, আমরা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়।
বিএনপির এই নেতা বলেন, যে-ই নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে জনগণ তাদের প্রতিরোধ করবে। সেটা যদি আমরাও করি, তবে জনগণ আমাদেরও প্রতিহত করবে।
তিনি এ সময় অভিযোগ করে বলেন, খুব নীতিবান ও তত্ত্বকথা বলেন, সে রকম একজন ১০০০ টাকা দিয়েছেন একজন ভোটারকে ভোট কিনতে। নির্বাচন কমিশনকে আমরা বিষয়টি নিয়ে অভিযোগ করলে কমিশন যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট না।
এমআই/এসএন