© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসার আহ্বান ইসলামী আন্দোলনের

শেয়ার করুন:
জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসার আহ্বান ইসলামী আন্দোলনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দিতে জিকিরের সঙ্গে দলে দলে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তবে কিছু অভিযোগ এনে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এই ঐতিহাসিক নির্বাচন আগের থেকে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তুলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগমুহূর্তে কুচক্রীমহল নানান অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক, এদের আইনের আওতায় আনার আহ্বান করছি। দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোনো অপপ্রচারে কান দেবেন না।

এসময় তিনি অভিযোগ করে বলেন, বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুরসহ সারাদেশে জামায়াত ও বিএনপির নেতাকর্মী দ্বারা হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছেন।

এছাড়াও নানান জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছেন না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সারাদেশে টাকা ছড়ানো হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ করছে।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

আগামীকাল সকালে আপনারা জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

এসএস/টিএ

মন্তব্য করুন