© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লক্ষ্মীপুর–৩ আসনে বিএনপি প্রার্থী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

শেয়ার করুন:
লক্ষ্মীপুর–৩ আসনে বিএনপি প্রার্থী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে জেলা পৌর শহরের ঝুমুর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রার্থীর ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের ব্যবহৃত গাড়ি থেকে ওই অর্থ উদ্ধার করা হয়। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই বলেও জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছিলো। টাকা উদ্ধারের পর বদরুল আলম শ্যামলকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে তাঁকে আধা ঘণ্টার মধ্যে অর্থের উৎস ও বহনের কারণ ব্যাখ্যা করতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

 এমআর/টিএ 

মন্তব্য করুন