মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ছবি: সংগৃহীত
১২:১১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
টিজে/টিএ