বিএনপি প্রার্থীর কাছ থেকে ডিজিএফআই পরিচয়ে টাকা চাওয়ার পর গ্রেপ্তার তানভীর
ছবি: সংগৃহীত
১২:৫০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ডিজিএফআই পরিচয়ে চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কাছ থেকে অর্থ চাওয়া তৌহিদ তানভীর (৩৪) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি নম্বর থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ডিজিএফআই পরিচয় দিয়ে টাকা চান অভিযুক্ত ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা যায় তিনি ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়েছেন।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সেনাবাহিনী তানভীরকে হাটহাজারীর আমান বাজার থেকে গ্রেফতার করে।
পরে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয় তাকে।
টিজে/টিএ