© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবাইকে অবশ্যই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আসিফ মাহমুদের

শেয়ার করুন:
সবাইকে অবশ্যই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আসিফ মাহমুদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সবাইকে অবশ্যই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র যেন সফল না হয়। আরেকটি ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি যেন না হয়।

বুধবার (১১ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সারজিস আলমের আসনে বিএনপির লোকজন এনসিপির একজনকে মারধর করে ২০ হাজার টাকা চাঁদাবাজি করেছে। এর বাইরেও বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির লোকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কেন্দ্রে কেন্দ্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, আমরা এখন ৫ আগস্ট-পূর্ববর্তী যে অবস্থার মধ্যে দেশ ছিল, সেই অবস্থার মধ্যে আছি। তাই তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে, সেই সময়ে আমাদের যে ভূমিকা ছিল, এখন পুনরায় তা পালন করতে হবে।
আসিফ মাহমুদ বলেন, তরুণদের এখন বড় একটা ভূমিকা রয়েছে। যে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, সেটি রক্ষায় আবারও মাঠে নেমে আসতে হবে। আপনাদের পাশে যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেবেন। অবশ্যই আপনাদের ভোট দিতে হবে। ভোট দিতে না আসলে আবারও আমাদের দেশে আরেকটি ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনারা যদি ভোট না দেন, তবে আবারও আপনাদের সন্তানদের জীবন দিতে হতে পারে। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে বিভিষীকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, আবারও সেই পরিস্থিতি তৈরি হতে পারে।

এবি/টিএ

মন্তব্য করুন