পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, তা হতাশাজনক: মাহদী আমিন
ছবি: সংগৃহীত
০১:৪৬ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কাজ করছে। বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, যা আজ দেশ-বিদেশের সর্বজনীন বিশ্বাস।
তবে পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেফতার হয়েছেন এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে।
এবি/টিএ
এবি/টিএ