© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

শেয়ার করুন:
বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বিষয়টি নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন যে, তারা রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা।
সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন