© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনলাইনে কিছু দেখে সঙ্গে সঙ্গেই রিঅ‍্যাক্ট করবেন না : ফারুকী

শেয়ার করুন:
অনলাইনে কিছু দেখে সঙ্গে সঙ্গেই রিঅ‍্যাক্ট করবেন না : ফারুকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আহ্বান করেছেন, অনলাইনে কিছু দেখে সঙ্গে সঙ্গেই রিঅ‍্যাক্ট করবেন না। তিনি বলেন, ফ‍্যাক্টচেক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন,

১. স্বাভাবিক কারণেই নির্বাচনী তাপমাত্রা অনেক হাই।

২. তাই থাম্ব রুল হচ্ছে, অনলাইনে কিছু দেখে সাথে সাথেই রিঅ‍্যাক্ট করবেন না। ফ‍্যাক্টচেক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করছে। সবচেয়ে বড় কথা, জনগণের চোখ খোলা।

৩. গোটা বাংলাদেশ ভোট দেওয়ার জন্য রেডি। আশা করি, সর্বোচ্চসংখ্যক ভোটারের অংশগ্রহণে কালকে বাংলাদেশে ভোট বিপ্লব হবে। যে দলই সরকারে আসুক, আসল জয়ী হবে বাংলাদেশের গণতন্ত্র।
হ‍্যাপি ভোটিং।

এবি/টিএ

মন্তব্য করুন