বরিশালে কেন্দ্রের বাইরে গিয়ে বিপাকে দুই সহকারী প্রিজাইডিং অফিসার
ছবি: সংগৃহীত
০৪:৩১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশালের উজিরপুরে ভোটকেন্দ্রের বাইরে গিয়ে বিপাকে পড়েছেন দুই সহকারী প্রিজাইডিং অফিসার। স্থানীয়দের জিজ্ঞাসার মুখে তারা বাইরে যাওয়ার কোনো সদুত্তর দিতে না পারায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে সহকারী রিটার্নিং অফিসারের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বশীল কাউকে না জানিয়ে ব্যক্তিগত কাজের কথা বলে রাতে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের বাইরে যান সহকারী প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান ও খাদিজা খানম। পরবর্তীতে কাজ শেষে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে গেলে স্থানীয় লোকজন তাদের গেটের বাইরে আটকে রাখেন।
স্থানীয় বাসিন্দা মাহাবুবুর রহমান জানান, ওই সময় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ তোলেন, বাইরে যাওয়া দুই সহকারী প্রিজাইডিং অফিসার স্থানীয় জামায়াতের আমিরের বাসায় গোপন বৈঠক করতে গিয়েছিলেন।
তবে সহকারী প্রিজাইডিং অফিসাররা তা অস্বীকার করে জানান, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। পুরো বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিক হলে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম সহকারী রিটার্নিং অফিসারকে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে সহকারী রিটার্নিং অফিসার স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেন।
এ বিষয়ে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলী সুজার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন—বি কে মাধ্যমিক
ইউটি....