খাগড়াছড়িতে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
ছবি: সংগৃহীত
০৫:৫০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
খাগড়াছড়িতে নামাজ আদায়ের কথা বলে মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন—এমন অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করে বলেন, ‘এশার নামাজ আদায়ের কথা বলে মসজিদে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে কীভাবে বেশি ভোট আদায় করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। পরে জনতা তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ইউএনও সেখানে উপস্থিত হন এবং সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন।’
আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, ‘আমি কেন্দ্রে দায়িত্ব পালন করছিলাম। মাহমুদুল হাসান নামাজ পড়তে গিয়েছিলেন। পরে অনিয়মের অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’
এবি/টিএ