© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে রাতে ভোটকেন্দ্রে ঢুকে অবরুদ্ধ জামায়াত প্রার্থী

শেয়ার করুন:
ফরিদপুরে রাতে ভোটকেন্দ্রে ঢুকে অবরুদ্ধ জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাতে ভোটকেন্দ্রে প্রবেশ করায় ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে অবরুদ্ধের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের গেটের ভেতর জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ কয়েকজনকে বলতে শোনা যায়, ‘রাতে কেন এসেছেন।’ পাল্টা জবাবে ওই প্রার্থী বলেন, ‘নিয়ম আছে। নিয়ম জেনেই আমি ঢুকেছি।’ রাতে কেন ঢুকেছেন প্রশ্নের উত্তরে বলেন- ‘ভিজিট করতে ঢুকেছি।’ একপর্যায়ে তিনি গেট খুলে বেরিয়ে যান।

জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যার একাধিক সমর্থক দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের খবর পেয়ে ওই প্রার্থী সেখানে ছুটে গিয়েছিলেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, রাতে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউটি....

মন্তব্য করুন