© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বছল আকাভিক্ষত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনের বিশেষ তাৎপর্য হলো, সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার ও 'জুলাই জাতীয় সনদ' বিষয়ে ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণও একই সঙ্গে হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্যসহ মোট ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তা কর্মী মাঠে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার চাদরে ঢাকা ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা দেয়া হয়েছে। যেকোনো সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে নির্বাচন সুরক্ষা অ্যাপ' এবং অভিযোগের জন্য ৩০৩ হটলাইন নম্বর চালু রয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটাররা সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হচ্ছে। বিশেষ ব্যবস্থায় এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, যা মূল ফলাফলের সঙ্গে যুক্ত হবে।

২০০৮ সালের পর এবারই সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মিলে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পর্যবেক্ষণে ৩৯৪ জন বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিকের পাশাপাশি ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক মাঠে রয়েছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন