© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে জামায়াত আমিরের বাসায় বৈঠকের অভিযোগ, ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

শেয়ার করুন:
বরিশালে জামায়াত আমিরের বাসায় বৈঠকের অভিযোগ, ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশালের উজিরপুর উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বাইরে যাওয়া এবং জামায়াত আমীরের বাসভবনে বৈঠকের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া ওই দুই প্রিজাইডিং অফিসার হলেন- মো. ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার। 

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্র থেকে বের হয়ে তারা উপজেলা জামায়াতের আমীরের বাসভবনে যান এবং সেখানে বৈঠক করেন।

পরে সেখান থেকে বের হওয়ার সময় তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

অভিযোগে পেয়েই ওই দুই সহকারী পিজাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন ২ জনকে পিজাইডিং অফিসার হিসেবে নিযোগ দেন।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের আমীরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন।

তাদের দাবি, তারা খাবার খাওয়ার জন্য সাময়িকভাবে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দুই জনকে সহকারী পিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের পর পিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়া যাবেনা। একদিকে তারা নিয়ম ভঙ্গ করেছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জামায়াত আমীরের বাসায় বৈঠকের।

এ কারনে তাদের সহকারী প্রিজাইডিং অফিসার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

আরআই/টিকে

মন্তব্য করুন