ভিকারুননিসা কেন্দ্রে ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ছবি: সংগৃহীত
০৯:৫১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার সময় কেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং ভোটারদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
ভোট প্রদান শেষে তিনি কিছু সময় কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন।
কেএন/টিকে