© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-১৩ আসনে আড়াই ঘণ্টায় ২ কেন্দ্রে ভোট পড়ল ৮.৭৫ শতাংশ

শেয়ার করুন:
ঢাকা-১৩ আসনে আড়াই ঘণ্টায় ২ কেন্দ্রে ভোট পড়ল ৮.৭৫ শতাংশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্রে প্রথম আড়াই ঘণ্টায় গড়ে ৮.৭৫ শতাংশ ভোট পড়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আলাদা দুটি নারী ও পুরুষ ভোটকেন্দ্র রয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬৯৮ এবং নারী ভোটার ২ হাজার ৬৫৪ জন। উভয় কেন্দ্রে মোট ১১টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে ৬টি নারী ও ৫টি পুরুষ বুথ।

দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো-

পুরুষ কেন্দ্র : প্রিজাইডিং কর্মকর্তা সৈয়দ গোলাম মহিউদ্দিন জানান, প্রথম দুই ঘণ্টায় ২ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে ২৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই কেন্দ্রে ভোট পড়ার হার ১১ শতাংশ।

নারী কেন্দ্র : প্রিজাইডিং কর্মকর্তা মো. তৌহিদুল হাসান জানান, এই কেন্দ্রে মোট ২ হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে এ পর্যন্ত ভোট দিয়েছেন ১৭৩ জন। এখানে ভোট প্রদানের হার ৬.৫ শতাংশ।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরআই/টিকে

মন্তব্য করুন