আশা করি অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: ইর্ভাস ইজাবস
ছবি: সংগৃহীত
১২:২০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।
নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।
ইভার্স ইজাবস বলেন, গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন। শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়েও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছি। কোনো বিশেষ দলের পক্ষে কাজ করছি না।
আরআই/টিকে