© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চমৎকার পরিবেশে নির্বাচন হচ্ছে : ডিএমপি কমিশনার

শেয়ার করুন:
চমৎকার পরিবেশে নির্বাচন হচ্ছে : ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৪ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
চমৎকার পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। তিনি বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন- একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান।

আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ভোটে কোনো শঙ্কা নেই। মেজর যে দলগুলো তারা সবাই কিন্তু বলেছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন।

এছাড়াও যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গুজব তো আরও আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেক বলেছে নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।

এসময় ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, আমি ২৫ বছরের বেশি মোহাম্মদপুর থাকি।

২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসেছিলাম। আমি যখন এই গেট দিয়ে ডুকি, তখন আমাকে বলা হয়–আপনার ভোট হয়ে গেছে।

 কেএন/টিকে

মন্তব্য করুন