© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্র ফিরে আসছে, অনুভব করতে পারছি : আমীর খসরু

শেয়ার করুন:
গণতন্ত্র ফিরে আসছে, অনুভব করতে পারছি : আমীর খসরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতন্ত্র ফিরে আসছে, সেটা আমরা অনুভব করতে পারছি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নগরীর কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ গত ১৭-১৮ বছরে ভোট দিতে পারেনি। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ গণতান্ত্রিক যুগে আবার পদার্পণ করছে। যার মাধ্যমে দেশের জনগণ আগামী দিনে নিজের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ভোটারদের স্বত:স্ফুর্ত উচ্ছ্বাস ও অংশগ্রহণ দেখছি। গণতন্ত্র ফিরে আসছে, সেটা আমরা অনুভব করতে পারছি- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এমকে/টিকে

মন্তব্য করুন