এবারের ভোট রাতে হয়ে যায়নি : সাবেক অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহ-১ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে নিঃসংকোচ চিত্রে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররা নিঃসংকোচ চিত্রে ভোট দিতে পারছেন। এবারের ভোট রাতে হয়ে যায়নি। মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যেতে পারেনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকের এই ভোটের দিনে সবার আগে স্মরণ করছি সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে। যারা এই ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এ ছাড়া ৭০০-এর বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে এবং বিজয়ী হয়েছেন।
কেএন/টিকে