© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীসহ আহত ২

শেয়ার করুন:
যশোরে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীসহ আহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
যশোরে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এ দিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে জামায়াত সমর্থকরা তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘তালবাড়িয়া স্কুলকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’

এমকে/টিকে

মন্তব্য করুন