© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরারের জন্মদিন আর ভোট একইদিনে, আকাশেই এই গল্পের চিত্রনাট্য লেখা ছিলো: মোস্তফা সরয়ার ফারুকী

শেয়ার করুন:
আবরারের জন্মদিন আর ভোট একইদিনে, আকাশেই এই গল্পের চিত্রনাট্য লেখা ছিলো: মোস্তফা সরয়ার ফারুকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই নিজ ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি।

আবরার ফাহাদকে স্মরণ করে পোস্টে তিনি লেখেন, আজ এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে, অথচ সেই তাৎপর্য আমরা অনেকেই আগে বুঝতে পারিনি। আজ আবরার ফাহাদের জন্মদিন। আর একইদিনে বাংলাদেশ প্রত্যক্ষ করছে নজিরবিহীন ভোটার উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 

পোস্টে ফারুকী উল্লেখ করেন, এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার প্রক্রিয়া নয়; বরং এটি এমন একটি দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হতে পারে, যেদিন বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের মালিকানা নিজেরাই গ্রহণ করেছে।

তার ভাষায়, এই ঘটনাপ্রবাহের সঙ্গে আবরার ফাহাদের জন্মদিনের মিল কাকতালীয়, তবে মনে হয়, কোনো এক অদৃশ্য শক্তি আকাশেই এই গল্পের চিত্রনাট্য লিখে রেখেছিলো।

এমআর/এসএন 

মন্তব্য করুন