© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দেশে শান্তি আসুক, মানুষ ভালো থাকুক’, ভোট দিয়ে বললেন সংগীতশিল্পী জেমস

শেয়ার করুন:
‘দেশে শান্তি আসুক, মানুষ ভালো থাকুক’, ভোট দিয়ে বললেন সংগীতশিল্পী জেমস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও অংশ নিয়েছেন ভোটাধিকার প্রয়োগে। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা জেমসকে ঘিরে ধরেন। ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তার সঙ্গে ছবি তোলেন। সবার আবদারই হাসিমুখে পূরণ করেন এই তারকা।



ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেমস বলেন, “সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।”

নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

জেমস বলেন, “সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম- কোনো ঝামেলা হয়নি।”

শান্তিপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও। 

এমআর/এসএন 

মন্তব্য করুন