যশোর-৩ আসনে ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা
ছবি: সংগৃহীত
০৭:০০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
যশোর-৩ আসনের ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ৫ হাজার ২৪৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মো. আব্দুল কাদের।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৪ হাজার ৩০৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
৫টি কেন্দ্রের বিস্তারিত ফলাফল নিচে দেয়া হলো:
১. যশোর জিলা স্কুল (পুরুষ) কেন্দ্র: ধানের শীষ ৯৭৮ ভোট, দাঁড়িপাল্লা ৮২০ ভোট।
২. জিলা স্কুল (মহিলা) কেন্দ্র: ধানের শীষ ৮৭২ ভোট, দাঁড়িপাল্লা ৮১১ ভোট।
৩. কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: দাঁড়িপাল্লা ২ হাজার ২২ ভোট, ধানের শীষ ১ হাজার ১৬৬ ভোট।
৪. আমটতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র: দাঁড়িপাল্লা ১ হাজার ৩৯০ ভোট, ধানের শীষ ১ হাজার ২১৯ ভোট।
৫. বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: দাঁড়িপাল্লা ২০৫ ভোট, ধানের শীষ ৭৩ ভোট।
সব মিলিয়ে ৫টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোট ৯৪০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এমআই/টিএ