© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুর-৪: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার

শেয়ার করুন:
রংপুর-৪: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর-৪ আসনে ৮০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
 
৮০টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনসিপির আখতার পেয়েছেন ৭৪ হাজার ৮০০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা পেয়েছেন ৫৯ হাজার ৫১২ ভোট।
  
কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন