© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালী-৬ / ৯ কেন্দ্রে এগিয়ে এনসিপির হান্নান মাসউদ

শেয়ার করুন:
৯ কেন্দ্রে এগিয়ে এনসিপির হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-৬ আসনের ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলির প্রার্থী হান্নান মাসউদ এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য জানা যায়। 

ফলাফলে দেখা গেছে, এনসিপির প্রার্থী হান্নান মাসউদ পেয়েছেন ৬ হাজার ৬৪১ ভোট।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৩ হাজার ৬৮৪ ভোট।

এ কেন্দ্রে মোট ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। আরো ৯৫ কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন