লক্ষ্মীপুর-৩ আসন: ৬৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে এ্যানি
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৬৬ কেন্দ্রে ৬৮ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৫৯ হাজার ১৩৪ ভোট। এতে বিএনপির প্রার্থী এ্যানি ৯ হাজার ২৯৬ ভোটে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১৩০ কেন্দ্রের মধ্যে ৬৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ এবং হিজড়া ভোটার ৫ জন।
প্রসঙ্গত, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি।
এমআর/টিএ