© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবারের মত ইংরেজিতে গাইলেন তাহসান খান

শেয়ার করুন:
প্রথমবারের মত ইংরেজিতে গাইলেন তাহসান খান

তাহসান খান

entertainment-reporter
০৬:০৩ পিএম | ২১ এপ্রিল, ২০২০

শোবিজের জনপ্রিয় সংগীতশিল্পী, নায়ক ও অভিনেতা তাহসান খান। সবগুণে গুণান্বিত এ তারকা এবার প্রথম হাজির হচ্ছেন ইংরেজি গানে। তাও এক দুইটি নয় এরই মধ্যে প্রায় ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

পাঠক বা তাহসানভক্তরা হয়ত অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। যারা এমন তথ্যে কিছুটা অবাক হচ্ছেন তারা ঘুরে আসতে পারেন তাহসানের ইনস্টাগ্রামে। সেখানেই দেখা মিলবে এই গানগুলোর।

এই প্রসঙ্গে গণমাধ্যমে তাহসান বলেন, বর্তমান পরিস্থিতিতে গানের প্রতি মানুষের মনোযোগ কম। তবে ইনস্টাগ্রামে পিয়ানো বাজিয়ে পছন্দের কিছু ইংরেজি গান কভার করে প্রকাশ করেছি। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।

এদিকে প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে গত এক মাসেরও বেশি সময় ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন তাহসান। শুধু তাই নয়, করোনার এই পরিস্থিতিতে সচেতনতামূলক পোস্টও দিচ্ছেন তিনি।

তাহসান বলেন, করোনাভাইরাসের কারণে দেশে একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এর কোন বিকল্প নেই। সবাইকে অনুরোধ করবো, প্লিজ বাসায় থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বছরখানেক আগে বড় পর্দায় ‘যদি একদিন’ ছবিতে নায়ক হিসেবেও দেখা গেছে তাহসানকে। সেখানেও তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শিত হয়।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন