© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ববি হাজ্জাজের কাছে হেরেই গেলেন মামুনুল হক

শেয়ার করুন:
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ববি হাজ্জাজের কাছে হেরেই গেলেন মামুনুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।

১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে ববি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকের খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।

অর্থাৎ, তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত ঢাকা-১৩ আসনে জয়লাভ করেছেন ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থী।

তবে দিনশেষে শেষ হাসি হেসেছেন ববি হাজ্জাজ।

এমআর/টিএ 

মন্তব্য করুন