© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না: মির্জা আব্বাস

শেয়ার করুন:
এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন আবার নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই কঠিন অবস্থা নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। তোমরা জেগে থাকবে। যদি এই চক্রান্তকারীরা না থামে, তবে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নিজের সংসদীয় আসনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা আনন্দ করবো। তবে আমরা এমন আনন্দ করবো না, যাতে মানুষের অসুবিধা না হয়।

মির্জা আব্বাস বলেন, চক্রান্ত শেষ হয়ে যায়নি। প্রতিপক্ষ বিভিন্ন অকর্ম করার চেষ্টা করবে। আমরা দুই একদিন দেখবো, যদি তারপরও তারা বাড়াবাড়ি করে তবে বিএনপি ঘরে বসে থাকবে না।

এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস।

টিজে/টিএ  


মন্তব্য করুন