সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানালেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
০১:৩৪ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘এই ফল এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি। আমার নির্বাচনকে ঘিরে বিভিন্ন চক্রান্ত চলছে-তোমাদের কঠোর পরিশ্রম নষ্ট করার জন্যও নানা চেষ্টা চলছে। তাই সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। প্রয়োজন হলে চক্রান্তকারীরা না থামলে রাস্তায় নেমে দাঁড়াতে হবে। এখানে আমরা এক ইঞ্চি ছাড় দেব না।’
তিনি আরো জানান, ‘আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা আনন্দ করব। তবে এমন আনন্দ করব না, যাতে মানুষের কষ্ট হয়। অনেকেই বিভিন্নভাবে উল্লাস করে, কিন্তু আমরা তা করব না। মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না।’
কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘চক্রান্ত এখনো শেষ হয়নি। প্রতিপক্ষ নানাভাবে অপপ্রচার করছে এবং করবে। যদি এমন কিছু হয়, আমরা দুই-একদিন শান্ত থাকব।
কিন্তু তবু যদি বাড়াবাড়ি করে, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম জিয়ার দল, তারেক জিয়ার দল- অর্থাৎ জনগণের দল ঘরে বসে থাকবে না।’
মির্জা আব্বাস বলেন, আমরা আনন্দ করব, তবে আগে সরকারি ঘোষণা আসুক। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
এমআর/টিএ