© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোটের সর্বশেষ ফলাফলে কী জানা গেল?

শেয়ার করুন:
গণভোটের সর্বশেষ ফলাফলে কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা পর্যন্ত সময়ে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১০১টি আসনে গণভোটে মোট ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ১৮৩ জন। এটি প্রাপ্ত মোট ভোটের ৭৫.৩৪ শতাংশ। এদিকে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৪৮৮ জন। এটি প্রাপ্ত মোট ভোটের ২৪.৬৬ শতাংশ।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে হয় গণভোট। এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট।

সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে (পিআর পদ্ধতি) ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে।

চারটি বিষয় হলো :

ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন