© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদপুরের ৪টি আসনে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র

শেয়ার করুন:
চাঁদপুরের ৪টি আসনে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাঁচটি আসনের ৭০৬টি ভোটকেন্দ্রের জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার ফলাফল ঘোষণা করেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৫টি কেন্দ্রের ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৫ কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৮টি কেন্দ্রের ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এমএ হান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট এবং জামায়াতের মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৬৯২ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৮টি কেন্দ্রে ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. মমিনুল হক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।

এমআর/টিএ 

মন্তব্য করুন