© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্কারজয়ী শন পেনের শরীরে করোনা শনাক্ত

শেয়ার করুন:
অস্কারজয়ী শন পেনের শরীরে করোনা শনাক্ত

অস্কারজয়ী অভিনেতা শন পেন

entertainment-desk
১১:৫৯ এএম | ২২ এপ্রিল, ২০২০

মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা শন পেন।

বর্তমানে করোনা আক্রান্ত ৫৯ বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শন পেন নিজ থেকে সুরক্ষার জন্য করোনা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আর সেখানেই তার সোয়াব রিপোর্টে কোভিড-১৯ ভাইরাসের নমুনা মিলেছে।

এরপরেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তবে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

অ্যাকাডেমি (অস্কার) ও গোল্ডেন গ্লোব পুরস্কার প্রাপ্ত অভিনেতা শন পেন ‘ইনটু দ্য ওয়াইল্ড’, ‘মিসটিক রিভার’, ‘আই অ্যাম স্যাম’, ‘গানম্যান’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন