© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ এলাকার বাইরে অবস্থান করতে পারবেন কখন?

শেয়ার করুন:
নিজ এলাকার বাইরে অবস্থান করতে পারবেন কখন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। এ ছাড়া বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বন্ধ হয় ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল।

এদিকে নির্বাচনকে ঘিরে ৮২.৫ ঘণ্টার জন্য এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ৭টা থেকে আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নিষেধাজ্ঞা শেষ হতে এখনো ৫ ঘণ্টা বাকি রয়েছে।

নির্দেশনায় বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিরা, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এমকে/টিকে

মন্তব্য করুন