ফারহানের মোটা অঙ্কের ক্ষতিপূরণ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর সিং
ছবি: সংগৃহীত
১২:৫৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে নতুন নাটক। সূত্রে খবর, ‘ডন ৩’ ছেড়ে দেওয়ার পর ফারহান আখতার রণবীর সিং-এর কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। তবে রণবীর স্পষ্ট জানিয়েছেন, তাঁর কোনো দায় নেই। তিনি প্রযোজনা সংস্থার থেকে কোনো পারিশ্রমিক নেননি, তাই কোনো ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা নেই।

রণবীর আরও উদাহরণ দিয়েছেন, সঞ্জয় লীলা বানশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিলেও ছবিটি বাতিল হওয়ায় তিনি কখনও কোনো ক্ষতিপূরণ দাবি করেননি। এ প্রসঙ্গে রণবীর জানান, এই পরিমাণ টাকা দেওয়াই তাঁর পক্ষে সম্ভব নয়।
সূত্রের খবর, দু’পক্ষের আলোচনায় ‘প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’ মধ্যস্থতা করেছে। তবে রণবীরের নতুন ছবির শিডিউল অনুযায়ী, ‘ডন ৩’ ছেড়ে তিনি ‘প্রলয়’-এর শুটিং শুরু করেছেন।
পিআর/টিএ